Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
ABP Ananda | 26 Sep 2026 11:16 AM (IST)

"বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক। কংগ্রেস, তৃণমূল কেউ নয়, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র CJP-ই। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দেশ জুড়ে বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ", চাঞ্চল্যকর মন্তব্য মমতা তৃণমূলের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বাম-কংগ্রেসের বিক্ষোভ। দিল্লি, লখনউ থেকে গুয়াহাটি, চণ্ডীগড় থেকে পাটনা, দেরাদুন। গতকাল দিকে দিকে বিক্ষোভ। পাটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে। মিছিল আটকাতে চলল পুলিশি জল কামান। লখনউতেও তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দিল্লিতে বিক্ষোভ বামেদের।