✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Train Accident: সাদা কাগজে সই করিয়ে সেই অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা?

ABP Ananda  |  20 Jun 2024 07:58 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: সাদা কাগজে সই করিয়ে সেই অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা। জানতেন না কিছুই, বিস্ফোরক অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীর। 'মালগাড়ির ওভারস্পিড, গেটম্যান জানালেও সিস্টেম ফেল করায় দুর্ঘটনা'। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ৩দিন পর দাবি কাটিহারের ডিআরএমের। 'মালগাড়ি ওভারস্পিডে যাচ্ছিল, কন্ট্রোলরুমে জানিয়েছিলেন একজন গেটম্যান'। 'কন্ট্রোলরুমের সিস্টেম ফেল করায়, তা জানানো যায়নি'। 'ফোনে যোগাযোগ করার আগেই দুর্ঘটনা ঘটে যায়'দাবি কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমারের। ৩জন গেটম্যানের বয়ান রেকর্ড করল রেলের তদন্ত কমিটি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের FIR নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন আহত যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীর দাবি, সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত চৈতালি ভর্তি ছিলেন শিলিগুড়ির রেল হাসপাতালে। ওই মহিলা যাত্রীর দাবি, ওই দিন রাতে GRP এসে তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই তাঁকে জানানো হয়নি। মহিলা যাত্রী পরে জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রেল পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই FIR করা হয়েছে। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Train Accident: সাদা কাগজে সই করিয়ে সেই অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.