Kanchenjunga Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

ABP Ananda  |  17 Jun 2024 03:52 PM (IST)
ABP News

ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ধাক্কা মালগাড়ির সঙ্গে। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রেলের দেওয়া তালিকা অনুযায়ী, ৮ জনের মৃত্যু হয়েছে। একজনের দেহাংশ উদ্ধার হয়েছে। ৫০ জন আহত, এদের মধ্যে ৪১ জন হাসপাতালে ভর্তি। ৬ জনের আঘাত গুরুতর। 


কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।  এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস,  গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বানারহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা-গয়া এক্সপ্রেস ও গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস। বাতিল করা হয়েছে আপ ও ডাউন নিউ জলপাইগুড়ি-মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন, নিউ জলপাইগুড়ি-মালদা টাউন এক্সপ্রেস

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kanchenjunga Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন