Kanchenjunga Train Accident: মালগাড়ি-এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ! আড়াআড়ি উড়ল ৩ কামরা। ABP Ananda Live

ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchenjungha Express Train) মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। অন্তত ৫ জনের মৃত্যু, আহত ২৫ থেকে ৩০ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola