Hookah Bar : নির্দেশ অমান্য করে তামাক খাওয়া চলছিল, রাজডাঙার হুক্কাবারের ম্যানেজার গ্রেফতার
মেয়রের নির্দেশের পর হুক্কাবার বন্ধে তত্পর পুলিশ। গতকাল রাতে কসবা রাজডাঙা এলাকায় একটি হুক্কাবারে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সরকারি নির্দেশ অমান্য করে সেখানে তামাক খাওয়া চলছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়। হুক্কাবারের ম্যানেজার বিশ্বজিৎ সাহাকে গ্রেফতারের পাশাপাশি, হুক্কা খাওয়ার সরঞ্জাম ও তামাক বাজেয়াপ্ত করে কসবা থানার পুলিশ।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Arrest ABP Ananda Bengali News Hookahbar