Kashipur: বাংলার মতো আর কোনও রাজ্যে এত সংখ্যক তদন্তভার CBI-কে দেওয়া হয়নি: অমিত শাহ

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি (BJP) কর্মী ছিলেন।  এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিনের কর্মসূচিতে বদল করেন। কলকাতায় পৌঁছেই চলে ‌যান কাশীপুরে ঘটনাস্থলে। সেখানে তিনি বলেন, গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব। রাজ্যের সমস্ত হিংসার ঘটনা নিয়ে তৎপর আদালত। আর কোনও রাজ্যে এত সংখ্যক তদন্তভার সিবিআইকে দেওয়া হয়নি ‌যা বাংলায় দেওয়া হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola