Ek Dojon Golpo: ‘কৌশিক সিপিএমই করত, এখন সিরিয়াল করে’, আক্রমণে সৌগত রায়
৫৭৫ দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের অবস্থান-আন্দোলন। তাঁদের পাশে থাকার বার্তা দিতে গতকাল সপরিবারে ধর্নামঞ্চে যান নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। এনিয়ে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর মন্তব্য, কৌশিক সেনরা সিপিএমই করত। এখন টিভি সিরিয়াল করে। মানুষের জন্য কোনওদিন লড়াই করেনি। পাল্টা কৌশিক সেনের মন্তব্য, আমাকে গালমন্দ করলেও যদি, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের চাকরি হয়, তাহলে তাই হোক।
Tags :
Bangla News Bangla News Live Saugata Roy Kaushik Sen Bengali News TMC ABP Ananda LIVE CPIM ABP Ananda Digital ABP Ananda SSC ABP Ananda Bengali News