Khanakul News: এলাকা দখলের লড়াইয়ে হুগলির খানাকুলে তৃণমূলকর্মী খুন। ABP Ananda Live
ABP Ananda | 20 Jun 2024 11:35 PM (IST)

West Bengal News: এলাকা দখলের লড়াইয়ে হুগলির খানাকুলে তৃণমূলকর্মী খুন। খানাকুলে ২ গোষ্ঠীর সংঘর্ষ, পিটিয়ে তৃণমূলকর্মীকে খুন । পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বনাম তৃণমূল সদস্যের সংঘাত। ২ নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, একজন খুন, ২জন আহত। দলীয় পদ না থাকায় হামলা, দাবি তৃণমূলেরই প্রাক্তন কর্মাধ্যক্ষের। এলাকা দখলের জন্য পাল্টা হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের । পারিবারিক বিবাদ, এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
অন্য়দিকে, হাইকোর্টের নির্দেশের পরেও আজ হল না ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত, 'সঠিক সময়ে নথি জমা দিতে না পারায় হল না ময়নাতদন্ত', কাল ময়নাতদন্ত হতে পারে মৃত বিজেপি কর্মী সঞ্জয় বেরার: সূত্র অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।