Khardaha: গঙ্গার পাড়ে একা দেখলেই খুনের ছক, খড়দায় গ্রেফতার সাইকো কিলার। Bangla News
গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই খুনের ছক কষা শুরু হত। কয়েকদিনের মধ্যে এভাবে দু’-দুটো খুন করেছে বলে পুলিশের কাছে দাবি। দ্বিতীয় খুনের সূত্র ধরেই এবার খড়দায় মিলল সাইকো কিলারের খোঁজ। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করে, কয়েকদিন আগে মধ্যমগ্রামের এক যুবককেও এভাবে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই খুন করার ছক কষত বলে পুলিশের কাছে জানিয়েছে ওই সাইকো কিলার।
Tags :
Arrest ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Physco Killer