BJP: মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগ, আজ খেজুরিতে ১২ ঘণ্টা বন্ধের ডাক বিজেপির
মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগে আজ খেজুরিতে ১২ ঘণ্টা বন্ধের ডাক বিজেপির। সকালেই হেঁড়িয়া বাজারের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা । মিথ্যা মামলায় বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগে শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানায় তুলকালাম বাধে। থানায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে পাল্টা অপহরণের মামলা করার হুঁশিয়ারি দেন শুভেনদু অধিকারী।আগামী ৩০ নভেম্বর খেজুরি থানা এলাকায় অবস্থান-বিক্ষোভেরও ডাক দিয়েছেন শুভেন্দু।