Khejuri Blast: খেজুরি বিস্ফোরণকাণ্ডে ধৃত পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ, শুরু রাজনৈতিক তরজা।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2022 11:53 AM (IST)

খেজুরি বিস্ফোরণকাণ্ডে ফের আদালতে চাঞ্চল্যকর দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। ধৃত পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠকে হেফাজতে চেয়ে, NIA’র তরফে আবেদনে দাবি করা হয়, পঞ্চায়েত প্রধানের নির্দেশেই সেখানে বোমা বানানো হচ্ছিল। কেন্দ্রীয় সংস্থার এই দাবি ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
'খেজুরিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশে বোমা বানানো হচ্ছিল, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশে বোমা বানাচ্ছিলেন তাঁর ঘনিষ্ঠরা’। খেজুরি বিস্ফোরণকাণ্ডে আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সংস্থা NIA।