Durga Puja:দেবীবন্দনার সূচনা ! মহা ধুমধামে খুঁটিপুজো সেরে ফেললেন বালিগঞ্জ ২১ পল্লির পুজো উদ্যোক্তারা
বর্ষাতেই পুজোর প্রস্তুতি। রবিবার খুঁটিপুজোর মাধ্যমে দেবীবন্দনার সূচনা করলেন বালিগঞ্জ ২১ পল্লির পুজো উদ্যোক্তারা। উন্মোচিত হল থিমের ব্যানার। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।