Asansol News: বিধবা বৌমার বিয়ে দিয়ে নজির গড়লেন আসানসোলের কিশোর চট্টোপাধ্যায়
আসানসোলে এক অন্য ধরনের নজির গড়লেন কিশোর চট্টোপাধ্যায়। স্থানীয় মন্দিরে নিজের হাতে বিয়ে দিলেন কন্যাসমা বিধবা বৌমার। কালীপাহাড়ির ঘাঘুরবুড়ি মন্দিরে বিয়ে সম্পন্ন হয়। দাঁড়িয়ে থেকে তদারকি করেন কনের শ্বশুর। স্থানীয় সূত্রে খবর, জামুড়িয়ার চিচুড়িয়ার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায়ের ছেলের বিয়ে হয়েছিল ২০১৭ সালে। কিন্তু বিয়ের বছর দুই পর সাপের কামড়ে মৃত্যু হয় ছেলের। তারপর থেকে এক কন্যা সন্তানকে নিয়ে একাই থাকতেন বিধবা বৌমা। এরপরই বৌমার ফের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন শ্বশুর। এদিন সেই কাজই নিষ্ঠাভরে পালন করেন কিশোর বাবু। কালীপাহাড়ির ঘাঘুরবুড়ি মন্দিরে প্রভাত ফৌজদারের সঙ্গে পূজা চট্টোপাধ্যায়ের বিয়ে সম্পন্ন হয়। শ্বশুর দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দেন।
Tags :
Wedding Asansol Daughter In Law ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Father In Law