KMC Election 2021: জাঁকিয়ে শীতেও উত্তেজনার পারদ তুঙ্গে,শুরু কলকাতা পুরসভার ভোটগণনা। Bangla News

কলকাতা পুরসভা কার? আজই জানা যাবে উত্তর। শুরু হয়ে গেল ভোটগণনা। কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। ৭ থেকে ১০টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। কোভিড বিধি মেনে ভোটগণনা। কী কী প্রক্রিয়ায় ভোটগণনা?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola