Kolkata Street Light : ফুটপাথের ত্রিফলা আলো ফের চালু করতে জোর কদমে কাজে পুরকর্মীরা
ABP Ananda | 21 Nov 2022 08:34 AM (IST)

ফুটপাথের ত্রিফলা আলো ফের চালু করতে জোর কদমে কাজ চালাচ্ছেন পুরকর্মীরা। গত বর্ষায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একের পর এক দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিফলা আলো। এ সপ্তাহের মধ্যে সব আলো পরীক্ষা করে ফের চালু করা সম্ভব হবে বলে মনে করছে পুরসভা। যেসব বাতিস্তম্ভ খারাপ হয়ে গিয়েছে সেগুলি সরিয়ে নতুন আলো বসানো হচ্ছে।