Chhat Puja: ছটপুজোয় সোমবার বিকেল ৪টে পর্যন্ত রবীন্দ্র সরোবরে প্রবেশে 'না'। Bangla News
ABP Ananda | 30 Oct 2022 05:26 PM (IST)

আজ ও কাল ছটপুজো। রবীন্দ্র সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশ নিষেধ। সরোবরের চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। প্রশাসনের উদ্যোগে খুশি পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীরা। অন্যদিকে, ছটপুজো উপলক্ষ্যে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে চলবে নজরদারি। গোটা শহরে ১৭৩টি পুলিশ পিকেট তৈরি করা রয়েছে।ছটপুজো উপলক্ষ্যে সুভাষ সরোবরেও বন্ধ রয়েছে ৫টি গেট। আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সরোবরে ঢোকা নিষেধ। সরোবরের বাইরে পুলিশ পাহারা, ভিতরে নিরাপত্তারক্ষী।