Kolkata Accident: সাতসকালে ময়দানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি,কোনওক্রমে রক্ষা দুই যাত্রীর
ABP Ananda | 31 Dec 2022 10:41 AM (IST)

সাতসকালে ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে উল্টে গেল গাড়ি। আহত গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক ও আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে ময়দান থানার পুলিশ।