School Future Job : এবার কি প্রায় ১৭০০ শিক্ষাকর্মীর নিয়োগও বাতিল হচ্ছে ?
ABP Ananda | 27 Dec 2022 06:49 AM (IST)

শিক্ষকদের পাশাপাশি এবার কি প্রায় সতেরশো শিক্ষাকর্মীর নিয়োগও বাতিল হতে চলেছে ? রাজ্য সরকারের তরফে হাইকোর্টের নির্দেশের বিষয়টা জেলা পরিদর্শক মারফৎ পৌঁছে দেওয়া হল শিক্ষাকর্মীদের কাছে। যাঁদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ রয়েছে, তাঁদের প্রত্যেককে তিনটি কর্মদিবসের মধ্যে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।