Kolkata Book Fair 2025: গত ৩৫ বছর ধরে অবিস্মরণীয় সব অভিজ্ঞতা নিজের বইয়ে তুলে ধরলেন লেখক

ABP Ananda  |  31 Jan 2025 09:35 AM (IST)
ABP News

ABP Ananda Live: সীমান্ত সুরক্ষা থেকে জীবন বাজি রেখে শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়ানো...। কখনও বিপদে পড়া মানুষকে বাঁচাতে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা...। দেশের সেবায় ব্রতী হয়ে শিহরণ জাগানো প্রতিটি অভিজ্ঞতা যেন এই বইয়ের পাতায় পাতায়।কল্যাণীর একটা সাধারণ পরিবারের ছেলে কীভাবে দুর্ধষ এক কমান্ডোর ভূমিকায়, গত ৩৫ বছর ধরে অবিস্মরণীয় সব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা-ই একত্র করে নিজের বইয়ে তুলে ধরেছেন লেখক। যা প্রকাশ করেছে বসাক বুক স্টোর। লেখক জানিয়েছেন, তাঁর আগের লেখা 'আমি কমান্ডো' উপন্যাসের সিক্যুয়েলই হল 'আবার কমান্ডো সীমান্ত পেরিয়ে' বইটি। 


 


'বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক' মেট্রোপলিটানে খুনের পিছনে চাঞ্চল্যকর তথ্য


 বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। 


পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।  


প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাইপাস ধাবার সামনে বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়েই বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক। আর তারপরই মেট্রোপলিটানে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে।  তারপর রাস্তার ওপরই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজনই ছুটে হামলাকারীকে ধরে। 


পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে। এবার এই ঘটনার পিছনে আসল কারণ কী,  কার কী ভূমিকা , খতিয়ে দেখা হচ্ছে। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kolkata Book Fair 2025: গত ৩৫ বছর ধরে অবিস্মরণীয় সব অভিজ্ঞতা নিজের বইয়ে তুলে ধরলেন লেখক

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন