Gita Recitation: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি, ভিড় বাড়ছে সকাল থেকেই

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। পড়া হবে গীতার ৫টি অধ্যায়। হবে শঙ্খধ্বনি।  উপস্থিত থাকবেন দ্বারকার শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। গীতা পাঠে গলা মেলাবেন ইমান আলি শেখ এবং ফরেজ লস্কররাও।  গীতাপাঠের জন্য ব্রিগেড ময়দানে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। 
দুটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে...বড় মঞ্চটি উঁচু। সেখানে থাকবেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দয়িতাপতি সহ বিভিন্ন সাধুসন্তরা। 
বড় মঞ্চের নীচের যে ছোট মঞ্চ তৈরি হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola