Kolkata: ১০ দিন ধরে ভর্তি হাসপাতালে, হচ্ছে না অস্ত্রোপচার, উঠল অভিযোগ Bangla News

ভিন রাজ্যের বাসিন্দা ১০ দিন ধরে ভর্তি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে, অথচ তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার (Operation) হচ্ছে না। রোগীর পরিবারের দাবি, স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) না থাকায় মিলছে না সঠিক চিকিত্‍সা। রোগীর পরিবার সুপারের কাছে আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। ৭০ বছরের সেই উগনি রবিদাস, ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির বাসিন্দা। তাঁর ছেলে কলকাতা পুরসভার কর্মী। গত ১০ জুন রাতে তাঁকে ভর্তি করা হয় NRS-এ। চিকিত্‍সকরা জানান, পেসমেকার বসাতে হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola