Kolkata-Coochbehar Flight: আজ কলকাতা-কোচবিহার উড়ানের সূচনা, শুরুর আগেই 'সংঘাত'
ABP Ananda | 21 Feb 2023 11:51 AM (IST)

কলকাতা-কোচবিহার উড়ান (Kolkata-Coochbehar Flight) শুরুর আগেই 'সংঘাত'। আজ কলকাতা-কোচবিহার উড়ানের সূচনা। প্রথম উড়ানে থাকবেন বিজেপির (BJP) ৫ বিধায়ক। আমন্ত্রণ সত্ত্বেও থাকবেন না রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়। থাকবেন না উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ফেসবুক পোস্টে নিজেই জানালেন রবীন্দ্রনাথ ঘোষ। থাকবেন না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC Chairman) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও।