Subodh Singh: সুবোধ সিংয়ের সঙ্গে কি যোগসাজশ রয়েছে অর্জুন সিংয়ের? ABP Ananda Live

West Bengal News: বিহারের জেলে বসেই এরাজ্যে একাধিক ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করেছিল সুবোধ সিং। ব্যবসায়ীকে হুমকি ফোনেও তার নাম সামনে এসেছিল। আর সেই সুবোধ সিংই এখন সিআইডির কব্জায়। আর এই সুবোধ সিংয়ের সঙ্গে কি যোগসাজশ রয়েছে অর্জুন সিংয়ের? চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী। 

বেলঘরিয়ায় জনবহুল বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে হামলাই হোক...বা ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ীকে হুমকি...সব ক্ষেত্রেই উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার, বিহারে জেলবন্দি সুবোধ সিংয়ের নাম। রবিবার ভোরে সেই সুবোধ সিংকেই বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে এসেছে সিআইডি। এখনও সেই নাম শুনলেই আতঙ্ক গ্রাস করছে রেস্তোরাঁ মালিক তাপস ভকত-কে। তাঁর দাবি, সপ্তাহ দুয়েক আগেও তাঁর কাছে ফোন এসেছিল সুবোধের। এ নিয়ে আবার বিস্ফোরক দাবি করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং! 

আর সুবোধ সিংকে সিআইডি এরাজ্যে নিয়ে আসার পর, অর্জুন সিংকে নিয়ে পাল্টা চাঞ্চল্যকর দাবি শোনা গেল ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ীর গলায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola