Cricket Tournament : শীতের আমেজে দিনরাতের শর্টহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট দমদমে। Bangla News
সবুজ ঘাসে, রুপোলি কাপে, সোনালি স্বপ্ন। দক্ষিণ দমদম পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলরের উদ্যোগে শুরু হয়েছে দিনরাতের শর্টহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা (Cricket Tournament)। সোমবার হবে ফাইনাল। রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিনরাজ্য থেকে আসা মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।