Dental College: অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতার!
অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতার! ভাইরাল আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে হুমকির ভিডিও। রাজনৈতিক পরিচয় দিয়ে হুমকি, হেনস্থার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা রাজু বিশ্বাস, টিএমসিপি নেতা মলয় মণ্ডল। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। অভিযোগ অস্বীকার ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তার ও টিএমসিপি নেতা মলয় মণ্ডলের। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও চিকিৎসক নেতা রাজু বিশ্বাসের ফোন সুইচড অফ। প্রতিক্রিয়া দিতে চাননি আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও সুপার। গোটা বিষয়টি স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে, আর আহমেদ ডেন্টাল কলেজ সূত্রে খবর।
Tags :
Kolkata News Bangla News Bangla News Live Dental College Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News