Kolkata Durga Puja Stampede: চোরবাগান দুর্ঘটনায় ফরেন্সিক দল, ১৩৪টনের ২৪টি এসি থাকলেও কেন এই বিপর্যয়?

ABP Ananda  |  24 Oct 2026 01:19 PM (IST)
ABP News

বৃহস্পতিবার চোরবাগানের দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপে মোট ২৪টি এসি লাগানো ছিল, যার ক্যাপাসিটি ১৩৪ টন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভিড়ের পরিস্থিতি সামাল দিতে এই পরিমাণ যথাযথ নয়। তাই সমস্ত এসি ঠিকঠাকভাবে কাজ করলেও মণ্ডপের ভিতরে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। সূত্রের খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা এই গাফিলতির কথা উল্লেখ করবেন রিপোর্টে। শনিবার চোরবাগানের প্রতিমা বিসর্জন হবে।


আরও পড়ুন - চোরবাগানকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ। চোরবাগানে নিযুক্ত বেশ কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মীদের বয়ান সংগ্রহ। স্থানীয় বাসিন্দাদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন তাঁরা? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃত ২ ঘোষক সেন্টু ও কুশলের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চায় পুলিশ। ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাতে চলেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা করার কাজ চলছে। একাধিক ফুটেজে ঘোষণা শোনা গেছে, সেই কণ্ঠস্বর কার, তা পরীক্ষা করা হচ্ছে। ৩ থেকে ৪ জনের কাছ থেকে মাইকের অডিও ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃত ২ ঘোষকের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার কাজ চলছে।

Continues below advertisement
  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kolkata Durga Puja Stampede: চোরবাগান দুর্ঘটনায় ফরেন্সিক দল, ১৩৪টনের ২৪টি এসি থাকলেও কেন এই বিপর্যয়?

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন