Kolkata Fire: বারবার সাবধানও করা হয় ব্যবসায়ীদের! বড়বাজারে বেখেয়ালেই আগুনে পুড়ল গুদাম?
ABP Ananda | 29 Apr 2024 10:27 AM (IST)

ঘিঞ্জি এলাকায় কীভাবে দাহ্য পদার্থের গুদাম তৈরি হল? কীভাবে মিলল অনুমতি? উঠছে প্রশ্ন। কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের আগের বিজেপি কাউন্সিলর সুনীতা ঝাওয়ারের দিকে আঙুল তুলেছেন বর্তমান তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। তবে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম আছে বলে মেনে নিয়েছেন তিনি।