Kolkata Fire: ২৪ ঘণ্টা পরেও এখনও গার্স্টিন প্লেসের বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া। ABP Ananda Live

ABP Ananda Live: ২৪ ঘণ্টা হয়ে গেছে, এখনও গার্স্টিন প্লেসের এই বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া। কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে, রাত ভর কাজ করেছেন দমকল কর্মীরা। এখনও আগুনের উৎসে পৌঁছনো সম্ভব হয়নি। ১০০ বছরের পুরনো বাড়িটি যেকোনও সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য় খবর দেওয়া হয়েছে পুরকর্মীদের। গতকাল ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে গার্স্টিন প্লেসের এই পুরনো বাড়িতে। একটি ঘরে মজুত ছিল রাসায়নিক, ফলে দোতলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

ক্য়ামাক স্ট্রিটের রেস্তোরাঁ, কসবার অ্য়াক্রোপলিস মলের পর এবার গার্স্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ৫ গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। একটি ঘরে মজুত ছিল রাসায়নিক।  ফলে দোতলায় লাগা আগুন নিমেষে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola