Kolkata Fire: গার্স্টিন প্লেসে পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, আইনজীবীদের অফিসে ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভোর রাতে ৫ গার্স্টিন প্লেসে বিধ্বংসী আগুন। একটি পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্য়ে কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। এক পাশে সেন্ট জনস চার্চ ও অন্য়দিকে কলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নকের সমাধি। এই হেরিটেজ এলাকায় আগুনে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্য়ে। স্থানীয় বাসিন্দা ও স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ঘটনাস্থল থেকে দমকলের সদর দফতরের দূরত্ব ১০ মিনিটের হলেও খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আসে দমকল।

 সাত সকালে শহরে ফের ভয়াবহ আগুন। দাউ দাউ আগুনের গ্রাসে কলকাতার এক পুরনো বাড়ি। প্রাচীন এই বাড়িটির অবস্থা অতি বিপজ্জনক।

৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।  

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola