Kolkata Fire Incident: বিধ্বংসী আগুনে ছারখার তপসিয়ার একের পর এক ঝুপড়ি। সর্বস্বান্ত বহু মানুষ | ABP Ananda LIVE

ABP Ananda  |  20 Dec 2024 04:39 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: বিধ্বংসী আগুনে ছারখার তপসিয়ার একের পর এক ঝুপড়ি। সর্বস্বান্ত বহু মানুষ। দমকলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ। 


আরও খবর..

শহরে ফের অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। আধ ঘণ্টা আগে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আসার কথা থাকলেও, প্রাথমিকভাবে তা দেখা যায়নি। এদিকে, আগুনে ক্রমাগত কিছু না কিছু ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। অনেকের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে। তারই ফাটার আওয়াজ বলে অনুমান করা হচ্ছে।


তপসিয়ায় ঝুপড়িতে এখন কার্যত দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুড়ি। ভস্মীভূত একের পর এক বাড়ি, দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল, শিশুদের আটকে থাকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে আগুন। তা নিয়ন্ত্রণে আনায় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দমকলকর্মীদের কাছে। কারণ, একদিকে দাহ্য পদার্থ, তার সঙ্গে শুষ্ক আবহাওয়া। যার জেরে আগুনের লেলিহান শিখা তীব্রতর হচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ জমায়েত করেছে ঘটনাস্থলের কাছে। এই পরিস্থিতিতে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kolkata Fire Incident: বিধ্বংসী আগুনে ছারখার তপসিয়ার একের পর এক ঝুপড়ি। সর্বস্বান্ত বহু মানুষ | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন