DA protest: বকেয়া ডিএ-র দাবিতে মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট | ABP Ananda LIVE
বকেয়া ডিএ-র দাবিতে বৃহস্পতিবার কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সরকারি আইনজীবীর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বললেন, কিছু দল যখন মিছিল করে, তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। তখন পুলিশের অসুবিধা হয় না ?