IIHM Chef Olympiad : IIHM আয়োজিত রন্ধন প্রতিযোগিতা শেফ অলিম্পিয়াডের সমাপ্তি উৎসব

ABP Ananda LIVE : শেষ হল দ্বাদশ IIHM ইয়ং শেফ অলিম্পিয়াড। এই রন্ধন প্রতিযোগিতার উদ্যোক্তা ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ১২ বছর ধরে ইন্টারন্যাশনাল ইয়ং শ্যেফ অলিম্পিয়াডের আয়োজন করে আসছে এই সংস্থা। সংস্থার দাবি, বিশ্বের অন্যতম বড় রন্ধন প্রতিযোগিতা এই ইয়ং শেফ অলিম্পিয়াড। কথায় বলে, খাবার শুধু খিদে মেটায় না...লেগে থাকে জিভে, জয় করে মন। শেষ দিনের অনুষ্ঠানে মঞ্চ জুড়ে হাজির ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা এক ঝাঁক নতুন প্রজন্মের রন্ধন শিল্পী। যারা সকলেই নতুন নতুন স্বাদে মানুষের মন জয় করতে সমান পারদর্শী। এক সপ্তাহ ধরে কলকাতায় চলেছে শুধুই একটি প্রতিযোগিতা নয়, রন্ধনের উৎসব।আলবেনিয়া থেকে নেপাল, সুইজারল্যান্ড থেকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপিন্স সহ ৪০ টিরও বেশি দেশের নবীন প্রজন্মের রন্ধন শিল্পীরা অংশ নিয়েছেন ইয়ং শেফ অলিম্পিয়াডে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola