Jute Mill Fire: সল্টলেকের কাদাপাড়ায় কলকাতা জুটমিলে আগুন লাগল, দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ
ABP Ananda | 27 Feb 2024 11:55 AM (IST)

ABP Ananda LIVE: সল্টলেকের (Saltlake) কাদাপাড়ায় কলকাতা জুটমিলে আগুন (Jute Mill Fire) লাগল। সকাল পৌনে ৮টা নাগাদ জুটমিলের ৩ নম্বর গুদাম থেকে আগুন ছড়ায়। দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষের দাবি। জুটমিলের গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।