Kolkata: কালিকাপুরে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সঙ্গীকে আটক করল পুলিশ

পূর্ব যাদবপুর (Jadavpur) থানা এলাকার ছিট কালিকাপুরে (Kalikapur) মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সঙ্গীকে আটক করল পুলিশ (Police)। খুন নয়,ওড়না গলায় পেঁচিয়ে আত্মঘাতী হন মহিলা, পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি মহিলার সঙ্গীর। পুলিশ সূত্রে খবর, দু’জনের মধ্যে ঝগড়া হয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মহিলার সঙ্গী। বাড়ি ফিরে তিনি মহিলাকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি সঙ্গীর। এই দাবির সত্যতা যাচাই করে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। ময়নাতদন্তের পরেই মহিলার মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola