Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন | ABP Ananda LIVE

ABP AnandaLIVE: কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ের দোতলায় আগুন। মেন বিল্ডিংয়ের একটি বাথরুমে আগুন লেগেছে বলে খবর হাসপাতাল সূত্রে।  ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা। রোগীরা নিরাপদে রয়েছেন বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডে রোগীর আত্মীয়-পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

আরও খবর..

বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির পাশে শৌচাগার থেকে উদ্ধার হল চার বছরের নিখোঁজ শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে বলাগড় থানার পুুলিশ শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল তান্ত্রিকের কাছে যান শিশুর ঠাকুরদা-ঠাকুরমা। তবে কি শিশু খুনের নেপথ্যে তন্ত্র-যোগ? খতিয়ে দেখছে পুলিশ। 

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। পুরসভা থেকে জেলা সভাপতি রদবদলের বিষয়ের পাশাপাশি সাংগঠনিক পরিকাঠামোয় পরিবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সংসদে শীতকালীন অধিবেশনে, আদানি ইস্যু থেকে ওয়াকফ বিলের বিরোধিতায় দলের অবস্থান কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা ঠিক করে দিতে পারেন বলে সূত্রের খবর। পাশপাশি, সূত্রের খবর, বৈঠকে এখনও আমন্ত্রণ পাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola