Kolkata Metro:গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো,পরিষেবা শুরু নিউ গড়িয়া-রুবি পর্যন্ত।ABP Ananda Live
ABP Ananda | 15 Mar 2024 12:41 PM (IST)

গঙ্গার নীচ দিয়ে শুরু মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শুরু মেট্রো পরিষেবা। ৪.৮ কিমি রুটের মধ্যে গঙ্গার নীচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার পথ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪টি স্টেশন। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালু মেট্রো পরিষেবা। আপাতত পরীক্ষামূলকভাবে শুরু যাত্রী পরিষেবা। পরে যাত্রী সংখ্যা দেখে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সকাল ৯টায় প্রথম মেট্রো, শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪.৪০-এ। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। ন্যূনতম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।