Garden Reach Incident: গার্ডেনরিচকাণ্ডে ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা

ABP Ananda LIVE: গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach Incident) ১১ জনের প্রাণহানি, তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা (Kolkata Municipality)। মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নির্দেশে কমিটি গড়লেন পুর কমিশনার। গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের অনুমতি ছিল কিনা, খুঁজবে কমিটি। অনুমতি না থাকলে কীভাবে তৈরি হল বহুতল? কীভাবে বিদ্যুৎ সংযোগ দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা? যে জমির ওপর বাড়ি তৈরি হয়েছে তার প্রকৃতি বা চরিত্র কেমন? বাড়ি নির্মাণে কী ধরনের গুণমানের সামগ্রী ব্যবহার হয়েছিল? বাড়ির মালিক কে বা কারা? ১১ জনের মৃত্যুর পর খোঁজ করবে কলকাতা পুরসভার কমিটি। ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola