Kolkata News: কলকাতায় হানি ট্র্যাপ! দম্পতি-সহ গ্রেফতার ৪ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পলিটেকনিক পাশ করা যুবক। ডেটিং অ্যাপে উঁকিঝুঁকি। সেখানেই আলাপ গল্ফগ্রিনের তরুণীর সঙ্গে। আলাপ আরেকটু ঘনীভূত হতেই আরও চেনা-জানার হাতছানি। সেই টানেই সোজা গল্ফগ্রিনের ফ্ল্যাটে চলে যান যুবক আর সেখানে গিয়েই বুঝলেন,  পুরোটাই একটা ফাঁদ। 

কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল চারজনের একটি গ্যাং, যাঁরা এভাবেই দিনের দিন এভাবে প্রেমের ফাঁদে ফেলে পকেট ভরানোর ব্যবসা চালাত। এক তরুণী-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। 

অভিযোগ, রবিবার গলফ গ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাদের দেখেই চমকে যান তিনি। তারপরই তাঁকে বেদম মারধর শুরু করে তারা। তারপর ভয় দেখিয়ে বলে হয়, বাড়িতে ফোন করে টাকা চাইতে। মা-কে ফোন করে ১ লাখ টাকা চান ওই যুবক। 

মা ভয় পেয়ে সোজা চলে যান থানায়। পুলিশকে জানাতে পুলিশই বলে ছেলেকে কলব্যাক করতে। তাঁকে জানানো হয়, টাকা জোগাড় হয়ে গিয়েছে। টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। গড়িয়া মোড়ে আসতে বলা হয় তাদের।  কিছুক্ষণ পরেই ওই যুবকেরই মোটরবাইকে চড়ে অভিযুক্তরা  টাকা নিতে এলে পুলিশ হাতেনাতে পাকড়াও করে পুলিশ ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola