Kolkata News: কলকাতায় জলাশয় থেকে উদ্ধার এক তরুণের মৃতদেহ, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য চৌবাগা এলাকায়
ABP Ananda LIVE: খাস কলকাতায় (Kolkata) সকাল সকাল জলাশয় থেকে উদ্ধার হল এক তরুণের মৃতদেহ। আর সেই ঘটনায় দায়ের হল খুনের অভিযোগ (Murder Case) । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রগতি ময়দান থানা এলাকার চৌবাগা (Chowbaga)এলাকায়। অভিযোগ, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন উনিশ বছরের বিশ্বজিৎ মণ্ডল। প্রগতি ময়দান থানায় মিসিং ডায়েরিও দায়ের করেছিল তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, আজ জলাশয় থেকে যে তরুণের মৃতদেহ উদ্ধার হয়েছে তা বিশ্বজিতেরই দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে, দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।