Acropolis Mall Fire: অ্য়াক্রোপলিস মলে অগ্নিকাণ্ড! কীভাবে লাগল আগুন? ABP Ananda Live

ABP Ananda Live: কলকাতায় (Kolkata) ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ব্য়স্ত সময়ে কসবার অ্য়াক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে আনা হয় ২টি হাইড্রোলিক ল্য়াডারও। শপিং মল কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে ডাকা হবে বলে জানিয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু।

মাত্র তিন দিনের ব্যবধান! শহরে অভিজাত এলাকায় ফের আগুন-আতঙ্ক! ক্য়ামাক স্ট্রিটের পর এবার কসবা।আগুন লাগল কসবার অ্যাক্রোপলিস মলে। শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুর সাড়ে বারোটা, হঠাৎ আগুন লেগে যায় দক্ষিণ কলকাতার কসবার অ্য়াক্রোপলিস শপিং মলে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে মলের কর্মী ও সেখানে আসা মানুষজনের মধ্যে। বহুতল থেকে বেরোতে হুড়োহুড়ি পড়ে যায়। 

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু, গোটা মল ধোয়ায় ভরে যাওয়ায়, প্রথমে আগুন নেভাতে কিছুটা সমস্যায় পড়তে হয় তাঁদের।
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola