Kolkata News: 'এ কোন কলকাতায় আছি, ভয় লাগছে খুব', ভর সন্ধেয় গাড়িতে হামলা, কেঁদে ফেললেন অভিনেত্রী!

সাদার্ন অ্যাভিনিউ অভিনেত্রীর গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। গতকাল ভরসন্ধেয় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রীর দাবি, মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। অভিযোগ, এরপরই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়াও হন। ঘুসি মেরে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এক্স হ্যান্ডলে কলকাতা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়।                                                                                        

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola