Kolkata News: উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ । কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের টেক অফের আগে বিমানে বিপত্তি । উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ । শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি । শুক্রবার রাতে ব্যাঙ্কক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল । বিমানের ভিতরে এসি বন্ধ ছিল, অভিযোগ যাত্রীদের । অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয় । আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা
আরও খবর...
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।