Kolkata News: অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয় দুই যুবক

ABP Ananda LIVE: অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, গুলি চালানোর হুমকি। গড়িয়া (Garia) অটো স্ট্যান্ডের (Auto Stand) কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয় দুই যুবক। অভিযোগ পেয়ে পৌঁছয় পাটুলি থানার (Patui Police Station) পেট্রোলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় আসে দুই যুবক। গড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে গিয়ে সোনারপুর যেতে বলে অটো চালককে। তিনি রাজি না হওয়ায়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। ধৃত দীপায়ন দত্ত গড়িয়া নারকেলবাগানের বাসিন্দা। তার সঙ্গী চিরঞ্জিত কর্মকারকে পাকড়াও করেছে পাটুলি থানার পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola