Kolkata News:কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য, নারকেলডাঙায় যুবককে তীব্র আঘাত,জখম যুবক ভর্তি হাসপাতালে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কলকাতায় ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য। নারকেলডাঙায় যুবককে ছুরি দিয়ে কুপিয়ে উধাও দুষ্কৃতীরা। গুরুতর জখম যুবক ভর্তি এসএসকেএমে। পুরনো শত্রুতার জের, অনুমান পুলিশের।
আরও খবর..
দেবীর অপার মহিমা। তাঁকে ডাকলে পাওয়া যায় সবকিছু। তবে তাঁকে তুষ্ট করতে হলে মানতে হয় একাধিক নিয়ম। কোচবিহারের এই পুজো ঘিরে রয়েছে প্রাচীন ইতিহাস। মাকে সাজাতে লাগে ১০৮ টি সোনা এবং রুপোর মুণ্ডমালা।পুজোর রাতেই মাকে নিবেদন করা হয় শোল মাছ পোড়া।
তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষা দুর্নীতি মামলায় জেল খেটে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন জীবনকৃষ্ণ। জেলমুক্তির পর বিধায়ককে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বড়ঞার ব্লক সহ সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তাঁর ঘোষণা, যতদিন পদে আছেন, শুধুমাত্র কাগজে সই-সাবুদ করবেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দলের সাংগঠনিক কাজে তাঁকে ব্যবহার না করার নির্দেশ রয়েছে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব।