Kolkata: ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য ফিরল কলকাতায়, নারকেলডাঙায় যুবককে ছুরির কোপ চালানোর অভিযোগ !

ABP Ananda: ফোন করে বাড়ি থেকে ডেকে এনে হামলা ও খুনের ঘটনার সাক্ষী আগেও হয়েছিল কলকাতা। সেবার মর্মান্তিক ঘটনা ঘটেছিল পার্কসার্কাসে। এবার ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য ফিরল কলকাতায়। শিয়ালদা ডিআরএম অফিসের সামনেই, নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা যুবকের উপরে ছুরির কোপ চালানো হয়েছে বলে অভিযোগ ! ফের নাগরিক নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।
আরও খবর..
উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চাওয়ার অভিযোগ। ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার জন্য তালিকা চান ওই বিডিও, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির।
আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।