Kolkata News:আরজি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা হল বাবার

ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের আবহে মেয়েকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজা হল বাবা-র। ৮ বছর আগের, এই মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা করলেন আলিপুরের পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য।

আরও খবর, সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি। সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি অভিযান। সকাল থেকে সন্দীপ ঘোষের তালাবন্ধ বাড়ির সামনে অপেক্ষায় ইডি আধিকারিকরা। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও ইডি-র তল্লাশি অভিযান। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও বিপ্লব সিংহকে আগেই পাকড়াও করেছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola