Kolkata News: টালিগঞ্জ সটুডিও পাড়ায় ফের বিতর্ক । বন্ধ হয়ে গেল সৃজিত রায়ের সিরিয়ালের সেট তৈরির কাজ
ABP Ananda LIVE: টালিগঞ্জ সটুডিও পাড়ায় ফের বিতর্ক। বন্ধ হয়ে গেল পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ। টেকনিশিয়ান ও ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার জের, এমনটাই দাবি করেছেন পরিচালক।
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।