Kolkata Crime: শহরে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য। ABP Ananda Live
West Bengal News: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade parade ground) অজ্ঞাতপরিচয় মহিলার রহস্যমৃত্যু।ময়দান থেকে উদ্ধার অর্ধদগ্ধ দেহ। আজ সকালে পুলিশের কাছে খবর যায়, ময়দানে পড়ে আছে বছর ৪৫-এর এক মহিলার পচাগলা দেহ। দেখা যায়, দেহের কিছু অংশ ঝলসে গিয়েছে। তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা। অন্যত্র খুন করে এখানে এনে মহিলাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল? নাকি, মহিলা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন? খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, বাবার হাতে খুন ছেলে। এমনই অভিযোগ উঠল বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডে। স্থানীয়দের দাবি, বছর ২৩-এর রোশন থাপা নেশাসক্ত ছিলেন। তা নিয়েই বাবার সঙ্গে ঝামেলা। অভিযোগ, গতকাল রাতে ছুরি নিয়ে ছেলেকে কোপাতে শুরু করেন বাবা রমেশ থাপা। গুরুতর জখম ছেলেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ছেলে খুনে অভিযুক্ত বাবা পলাতক। ABP Ananda Live