Kolkata News: দমদমে চলল গুলি, গুরুতর আহত ১। ABP Ananda Live

ABP Ananda  |  30 Jun 2024 01:21 PM (IST)
ABP News

Crime News: ফের রাত-বিরেতে শ্যুটআউট। এবার নিমতায় (Nimta Shootout)। বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন বছর বাহান্নর এক ব্যক্তি। অভিযোগ, গতকাল রাতে উত্তর দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তিকে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। বিহারের (Bihar) জেল থেকে এবার CID-র জালে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। রাজ্য পুলিশের গোয়েন্দাদের দাবি, গত কয়েক বছরে রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ড সুবোধ। সম্প্রতি রানিগঞ্জ ও ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। গতবছর ব্যারাকপুর, শক্তিগড়, পুরুলিয়া ও রানাঘাটে সোনার দোকানে ডাকাতি হয়। কোথাও ডাকাতদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলের, কোথাও আবার গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যেকটি ঘটনাতেই কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের হাত রয়েছে বলে দাবি করেছে CID. তাদের দাবি, শুধু তাই নয়, কিছুদিন ধরে ব্যারাকপুরে একের পর এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা চেয়ে হুমকি-ফোনের ঘটনাতেও মূল অভিযুক্ত বিহারের এই দুষ্কৃতী। অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে রাজ্যে আনল সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে ডাকাতি থেকে মণীশ শুক্লা, রাজু ঝা খুনেও নাম জড়ায় সুবোধের। বাংলায় খুন-ডাকাতি-সহ বিভিন্ন অভিযোগে নাম জড়ায় সুবোধ সিংহের বিটি রোডে শ্যুটআউটের পর ব্যবসায়ীকে হুমকির ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। ABP Ananda Live

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Kolkata News: দমদমে চলল গুলি, গুরুতর আহত ১। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন