Kolkata News: কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড, লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত ১০ থেকে ১২টি দোকান। আশপাশের ঝুপড়িতএ ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী।

আরও খবর..

এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ১২০ জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। 

পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৪। পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় অগ্নিকাণ্ড। ঝলসে আহত ১ কিশোরী ও ৩ কিশোর। অগ্নিদগ্ধ ৪ জনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরিত্যক্ত গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা স্পষ্ট নয়। 

সিতাইয়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় বাহিনীকে বসে থাকার নির্দেশ সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী থাকায় আপত্তি তৃণমূল প্রার্থীর। কমিশনের বদলে কি তৃণমূল প্রার্থী উপনির্বাচন করানোর দায়িত্ব নিয়েছেন? নির্বাচন কমিশনকে ট্যাগ করে পোস্ট বিরোধী দলনেতার। জেলা প্রশাসনের রিপোর্ট তলব কমিশনের।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola